বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে আর্ন্তজাতিক শিশু পুরস্কার বিজয়ী সাদাতকে সম্মানন

সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে আর্ন্তজাতিক শিশু পুরস্কার নোবেল বিজয়ী সাদাত রহমানকে সম্মাননা জানিয়েছে পুলিশ প্রশাসন।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে বাবা মো. শাখা্ওয়াত হোসেন , মা মলিনা বেগম সঙ্গে ছিলেন।৪২টি দেশের ১৪২ জন শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। তার মধ্যে সাদাত রহমান প্রতিযোগিতায় প্রথম হয়ে আর্ন্তজাতিক শিশু পুরস্কার নোবল জয় করে বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন।

সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাসুদ রানা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান হোসেন,সদর থানার ওসি মো.ইলিয়াছ হোসেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী প্রমুখ।

এমন পুরস্কারে ভূষিত হয়ে সাদাতের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,আমার মতো একজন ক্ষুদ্র মানুষ দেশের সম্মান বয়ে আনতে পেরেছি তাতেই আমি খুশি। ,পুরস্কারের ট্রপি দেশের মানুষের জন্য উৎসর্গ করলাম আর এক লাখ ইউরোর সবটাই সাইবারের ক্ষেত্রে ব্যয় করতে চান। তবে তিনি শিশু-কিশোরদের ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করতে চান। তিনি আশা করেন দেশের তরুনরাই নড়াইল তথা দেশকে এগিয়ে নিয়ে যাবে। তবে তিনি পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,কোনো সমস্যায় পড়লে পুলিশ সুপার স্যার যে সহযোগিতা করেছেন তা আমৃত্যু মনে থাকবে। এমন পুলিশ সুপার দেশের প্রতিটি জেলায় থাকলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। তার ইচ্ছা নড়াইলের চিত্রা পাড়ে থেকে আরো ভালো কিছু করা।

পুলিশ সুপার বলেন,একটি বাচ্চা ছেলে দেশকে কোথায় নিয়ে গেল তা ভাবতেও অবাক লাগে। আমরা বড়রা যেটা পারিনি তা সে করে দেখিয়েছে। তার এই কৃতকর্মের জন্য সারা বিশ্ব আরেকবার বাংলাদেশকে চিনলো। তিনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাদাতকে সব ধরণের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন।

১৩ নভেম্বর সাদাত রহমান শিশুদের অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় অসাধারণ অবদানের জন্য নেদারল্যান্ডভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন তাকে আর্ন্তজাতিক শিশু পুরস্কার বিজয়ী ঘোষণা করে। নেদারল্যান্ডস এর হেগে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাই।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর