শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে কলেজ শিক্ষক হত্যার ঘটনায় আটক ২, হত্যার কথা স্বীকার

নড়াইল চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, তারা প্রাথমিকভাবে তারা হত্যার কথা স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো সদরের তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামের নরোত্তম দত্তের পূত্র একাদশ শ্রেণির ছাত্র রাজু দত্ত (১৮) এবং তার বন্ধু পার্শ্ববর্তী যশোর জেলার জামদিয়া ইউয়িনের দোগাছি গ্রামের কৃষ্ণ বিশ্বাসের পূত্র বখাটে দিপু বিশ্বাস (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা পুলিশ শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজু দত্তকে ব্যানাহাটি গ্রামের একটি মাছের ঘের থেকে এবং শনিবার সকালে দোগাছি গ্রামে বিলের মধ্যে থেকে দিপুকে আটক করে।

নিহতের এক নিকটাত্মীয় জানান, শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিহতের বাড়ির পূর্ব পার্শ্বের একটি ডোবা থেকে পুলিশ তার (ভাসুর) ব্যবহৃত চাবির ছড়া (এতে ২১টি চাবি ছিল), বাড়ির ফল কাটা ছুরি এবং হত্যাকারীদের ব্যবহৃত একটি টুপি উদ্ধার করে।

তিনি বলেন, রাজু ও দিপু এবং এলাকায় খারাপ ছেলে হিসেবে পরিচিত। একদিন কলেজ শিক্ষক অরুণ রায় তাদের নেশা করতে নিষেধ এবং বকাবকি করেন। এ কারণে তাকে হত্যা করতে পারে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (অপারেশন) শিমুল কুমার দাস দুজনকে আটকের কথা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে তারা হত্যার কথা স্বীকার করেছে এবং একটি ছুরিও পাওয়া গেছে। এখনও ১৬৪ ধারায় জবানবন্ধি নেওয়া হয়নি। জেলা পুলিশের পক্ষ থেকে রোববার (১নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে হয়ত এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করা হতে পারে। তখন বিস্তারিত জানানো হবে।

পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার কিছু আলামতও পাওয়া গেছে। এসব যাচাই-যাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে সদর থানা পুলিশ সদরের তুলরামপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত ব্যানাহাটি গ্রামের নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, এ বাড়িতে তিনি একা থাকতেন। নিহতের ঘটনায় ২৪ অক্টোবর নিহতের স্ত্রী নিভা রাণী পাঠক সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়