রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে গৃহবধূসহ তিনজনকে কুপিয়ে জখম

নড়াইলের বড়দিয়া গ্রামে গৃহবধূ মোছা: লিপি বেগম (৩২) নামে এক গৃহবধূ, তার স্বামী ও স্বামীর ভাইয়ের ছেলেকে
কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বড়দিয়া গ্রামের বাসিন্দা মো: বলা মোল্ল্যার ছেলে লাবু মোল্ল্যা (৩৩), লাহাবুল মোল্ল্যা (২২), রানা মোল্ল্যা (১৮) ও আলমগীর মোল্লা (২৫) এবং ফায়েক মোল্ল্যার ছেলে তবি মোল্ল্যা (৫০), মনি মোল্লা (৪৫) এবং অজ্ঞাত আরো তিন চারজন দেশীয় অস্ত্র রাম দা,ছ্যান দা, বল্লম ও বাঁশের লাঠি নিয়ে অতর্কিতভাবে মো: রবিউল শেখের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা বাড়িতে থাকা রবিউল শেখ (৪০), তার স্ত্রী লিপি বেগম (৩৩) এবং ভাইয়ের ছেলে মাছুম শেখের (২০) উপর প্রতিপক্ষরা হামলা করে কুপিয়ে ও পিটিয়ে তাদেরকে গুরুতর জখম করে।হামলার পর আহতদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

লোহাগড়া উপজেলা কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা: দিব্যান্দ্র বলেন, গুরুতর আহত লিপি বেগম, রবিউল শেখ ও মাছুম শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার