রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৬

নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৬জনকে আটক করেছে। আর নিহতের লাশ ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, নড়াইলের উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারনণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে (২৮) কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী বাহিনী। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তার পাশে এঘটনা ঘটে।

নিহত শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে।

পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সাথে ও একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় মুকুলের চায়ের দোকান থেকে বের হয়ে ঝড়ু ফকিরের বাড়ীর সামনে পৌচ্ছালে প্রতিপক্ষ সোহেল খানসহ সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে তৎক্ষনাত নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেন। রাত ৯টায় নড়াইল সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বিভাস শর্মা তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নিহত রেজোয়ানের ভাই রানা শেখ জানান, সোহেল খানসহ ৭/৮ জন সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

এরপর লাশ ময়না তদন্ত শেষে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রেজোয়ানের বাড়ি দিঘলিয়াতে আনা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। মূল আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত ডিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?