শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না স্বেচ্ছাসেবকলীগ নেতা

নড়াইলে আওয়ামী-লীগ প্রেমি সুপরিচিত শেখ মফিজুর রহমানের ছেলে বাবলু দুই বার ব্রেনস্ট্রোক করে ঢাকার কাকরাইল ইসলামী জেনারেল হাসপাতালে কয়েক বার ভর্তি ছিলেন, কিন্তু টাকার অভাবে সেখানেও চিকিৎসা করাতে পারেনি।
বাড়িতে ছটফট করছে অসুস্থ্য শরীর নিয়ে।

জানা গেছে, বাবলুর পিতা শেখ মফিজুর রহমান পর পর ৫ বার বাসগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে ন্যায় নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

শেখ মফিজুর রহমানের দুই ছেলে দুই মেয়ে মধ্যে এসএম জিল্লুর রহমান বাবলু সবার বড়। নিজ গ্রাম দাড়িয়াপুরে একটি ছোট দোকানে জ্বালানী তেলের ব্যবসা করতেন। এসময় সংসার চালাতে হিমশিম খেলে চাকরির উদ্দেশে ঢাকায় চলে যান। কিছুদিন চাকরি করলেও হঠাৎ ব্রেনস্ট্রোক করে কাকরাইল ইসলামি জেনারেল হাসপাতালে ভর্তি হন।
একটু সুস্থ্য হলেই সংসার বাচাতে আবারও চাকরিতে ফিরে যান। এভাবে কিছুদিন যেতে না যেতেই বারবার অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।
শেষ সময়ে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে নিজ গ্রাম নড়াইল জেলার দাড়িয়াপুরে চলে আসেধ তিনি।

এসএম জিল্লুর রহমান বাবলু নড়াইল বাসগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। আজ তিনি নিজেই মৃত্যুর সাথে লড়াই করছেন কিন্তু দলীয় কোন সহায়তা পাচ্ছেন না। মৃত্যুর কোলে ঢলে পড়ছে দিন দিন।

আজ তার করুন দশায় পরিণত হয়েছে সকলের কাছে, আজ বাবলু সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন নিজে ও নিজের সংসার বাচাতে সকলের দারপ্রান্তে।

বাবলুর দুটি ছেলে নিয়ে ৪ জনের সংসার। এমন অবস্থায় ব্রেনস্ট্রোক করে প্রতিনিয়ত মৃত্যু দিন গুনছেন।
যে মানুষটি গরিব অসায়ের জন্য সর্বদা কাজ করেছে কাধেঁ কাধঁ মিলিয়ে কিন্তু আজ সেই মানুষটা চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
দিন দিন ব্রেনের অবস্থ্যা খারাপের দিকে যাচ্ছে। কথা বলতে কষ্ট হচ্ছে। কথা এড়িয়ে যাচ্ছে। দাড়াতে বা হাটতে পারছে না। বিভিন্ন সমস্য নিয়ে মৃত্যুর প্রহর গুনছেন।

আজ শেষ সময়ে তার প্রিয় জেলা নড়াইল বাসি সহ দেশ বিদেশের সকলের কাছে আকুল আবেদন করছে একটু বাঁচার জন্য, বৌ ও ছেলেকে রক্ষার জন্য।

সাহায্যের আবেদন:
এসএম জিল্লুর রহমান (বাবলু),
বাশগ্রাম ইউনিয়ন, নড়াইল।
যোগাযোগ: মোবাইল বিকাশ নং-01726277705.

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়