সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে নদীতে পড়ে যাওয়া শিশুসন্তানকে উদ্ধার করতে গিয়ে পিতার মরদেহ ৪০ ঘন্টা পরে উদ্ধার

নড়াইলে নদীতে পড়ে যাওয়া শিশুসন্তানকে উদ্ধার করতে গিয়ে পিতার মরদেহ ৪০ ঘন্টা পরে উদ্ধার হয়েছে।

সূত্রে জানা গেছে, নড়াইলের কালনা ঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে যাওয়া পুলিশ সদস্য ও তার শিশু সন্তান নিখোঁজের ঘটনায় অবশেষে রোববার সকাল ৯ টার দিকে কালনা ঘাটের ১ কিলোমিটার দক্ষিনে মহিশাপাড়া এলাকায় পিতা পুলিশ সদস্য মুসার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী লোহাগড়া থানা পুলিশকে খবর দেন।

এরপর খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনা স্থলে পৌছায়ে মৃত মুসার মরদেহ উদ্ধার করেন।

তার নিখোঁজ শিশুপুত্র আনাচ এখনো নিখোঁজ রয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত পুলিশ সদস্য মুসার লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু তার সন্তান আনাচ এখনো নিখোঁজ রয়েছে।
মুসার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত মুসার পরিবার সূত্রে জানা যায়, রবিবার আসরের নামাজ পরে জানাজা সম্পন্ন করে লাশ দাফন করা হয় তার গ্রামের বাড়িতে।

এদিকে, মর্মস্পর্শী এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত ২৮ আগস্ট শুক্রবার মধুমতী নদীতে সপরিবারে নৌকা ভ্রমন করতে গিয়ে কালনাঘাট এলাকায় অসাবধানতাবশত ট্রলার থেকে পড়ে নদীর স্রোতে ভেসে যায় পুলিশ সদস্য মুসার শিশু পুত্র আনাচ। তাৎক্ষনিক নদীতে ঝাঁপ দিয়ে সন্তানকে উদ্ধার করতে গিয়ে পিতাও নিখোঁজ হন।

পুলিশ সদস্য মুসা লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মুক্তিযোদ্ধা আজাদ মোল্লার ছেলে।

উল্লেখ্য, পুলিশ সদস্য আবু মুসা (রেজোয়ান) ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্রসে কর্মরত ছিলেন।

মুসার মৃত্যুতে ও তার ছেলের নিখোঁজের ঘটনায় পরিবারসহ লোহাগড়া তে শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?