বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত-১০

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার মূলখানা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে রায়হান ফকির রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এছাড়া অন্তত ১০জন আহত হয়েছেন।

নিহত রানা মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে এবং বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াগাতির থানার মূলখানা গ্রামের সবুর ফকির ও মান্নান শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে মান্নান শিকদার গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা করে বলে অভিযোগ রয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রায়হান ফকির রানা, মশিয়ার চৌকিদার, চাঁন মিয়া, নাসির শেখ ও আরজ আলী ফকিরসহ অন্তত ১০ জন গুরুতর জখম হন। গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে রানা মারা যান।

সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
নিহত রানা সবুর পক্ষের সমর্থক।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর