বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে দেড়হাজার অসহায় মানুষ পেলেন কম্বল

নড়াইল পৌরসভার উদ্যোগে ১ হাজার ৫শ’ অসহায়, দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শহরের পুরাতন টামিনালস্থ নড়াইল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে সোমবার বিকেলে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাসরিন সুলতানা, পৌরসভার প্যানেল মেয়রকাজী জহিরুল হক, মো: রেজাউল বিশ্বাসসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণ।

কম্বল বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলর শরফুল আলম লিটু।

নড়াইল পৌরসভা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২শ’৬৬টি কম্বল এবং বাকি কম্বল পৌরসভার নিজস্ব তহবিল থেকে কিনে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর