সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ধান রোপণ করে সড়কে অভিনব প্রতিবাদ

নড়াইলের লক্ষ্মীপাশা ইউনিয়নের কাঁচা সড়ক পাকা করার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবা’দ জানিয়েছেন স্থানীয় যুবকেরা। চলমান বর্ষায় রাস্তার বেহা’ল অবস্থা সৃষ্টি হওয়ায় ইউনিয়নের দুটি সড়কে ধানের চারা রোপণ করে এমন অভিনব প্রতিবা’দ জানান যুবকেরা।

জানা যায়, লক্ষীপাশা ইউনের পারমল্লিকপুর -নওয়াপাড়া ৩ কি.মি. ও কোলা-কুচিয়াবাড়ী ৩.৮০ কি.মি. কাঁচা সড়ক বর্ষা মৌসুমে ক’র্দমাক্ত হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলোতে যানবাহন চলা তো দূরের কথা পায়ে হেঁটে চলাও যেন দু’ষ্ক’র হয়ে পড়েছে। অবহে’লিত এই অঞ্চলটির এ দু’রবস্থা দেখার যেন কেউ নেই।

আরও জানা যায়, এই দুটি সড়ক দিয়ে ইউনিয়নের অন্তত সাত হাজার লোক যাতায়াত করেন। এই সড়ক ব্যবহার করেই স্থানীয় লোকজন শহরে যাতায়াত করেন। ইউনিয়নের শিক্ষার্থী, কর্মজীবী, নারী-পুরুষ সবাই এই সড়ক দিয়েই তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ও কর্মস্থলে যান। বিভিন্ন সময়ে সড়কটি আধাপা’কা বা পাকা করার আশ্বাস দেয়া হলেও যুগ যুগ ধরেই দুটি সড়কই কাঁচা পড়ে আছে। আর, প্রতিবছর বর্ষা মৌসুমে দু’র্ভোগের যেন সীমা থাকেনা এলাকাবাসীর।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সমাজসেবজ এস.এম নূর মোহাম্মাদের নেতৃত্বে এলাকার যুবকেরা কয়েকবার ইট, বালু দিয়ে রাস্তার কাঁদা সরানোর চেষ্টা করা হয়ছে; কিন্তু তা বেশিদিন টেকেনি। আবার কাঁদা হয়ে গেছে।

স্থানীয় তরুণ সেচ্ছাসেবী মাহমুদ আল হাসান বলেন, এই রাস্তা দুটির অবস্থা এতো খারাপ যে, একটু বৃষ্টি হলেই রাস্তায় সাইকেল, ভ্যান নিয়েও চলা যায় না। জীবন জীবীকার তাগিদে বহু ক’ষ্টে পায়ে হেঁটেই আমাদের যাতায়াত করতে হয়। আমার বাপ দাদার আমল থেকে শুনে আসছি রাস্তা পাকা হবে। কিন্তু রাস্তা পাকা করার দৃশ্যমান কোনো পদক্ষেপ কখনও দেখিনি। তাই প্রতিবাদ জানাতে এলাকার যুবকেরা রাস্তায় ধান রোপণ করেছে। এলাকাবাসীর দাবি, আমাদের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা যেন আমাদের ইউনিয়নের এই দুটি গ্রাম্য সড়ক পাকা করার ব্যবস্থা করেন।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, এই দুটি সড়ক পাকা করা নিয়ে আমরা বারবার বিভিন্ন মহলে চেষ্টা করেছি; কিন্তু কাজ হয়নি।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা