মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে নানা বাড়ি বেড়াতে এসে অগ্নিদগ্ধে নাতনির মৃত্যু

নানা বাড়ি বেড়াতে এসে অগ্নিদগ্ধে নাতনি শ্রাবন্তীর (৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রামে।

দিবা গত রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। শ্রাবন্তী খুলনার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে। গত বৃহস্পতিবার সকালে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে শ্রাবন্তী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্রাবন্তী ঘুমিয়ে পড়লে তার মা পাশের ঘরে টিভি দেখতে যান। রাত ১০ টার দিকে হঠাৎ করে ওই ঘরে (শ্রাবন্তী ঘুমিয়ে থাকা ঘর) আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। আগুন নেভানোর আগেই ঘরটি পুড়ে যায়। পরে শ্রাবন্তীর মৃতদেহ উদ্ধার করা হয়।

কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে আরো খোঁজখবর নেয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেনবিস্তারিত পড়ুন

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

‎বেতন ভাতার বাইরে অনৈতিক সুবিধা নিয়ে থানাসহ বিভিন্ন ইউনিটের ক্যাশিয়ার হিসেবে পরিচিতবিস্তারিত পড়ুন

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ৩ বছর মেয়াদী খুলনা বিভাগীয়বিস্তারিত পড়ুন

  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন