রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে অসহায় নারী ও শিশুদের নিয়ে কাজ করে জীবন পার করতে চান রেখা পারভীন

নড়াইলে নারী ও শিশুদের নিয়ে কাজ করে জীবন পার করতে চান নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ঝিকিরা গ্রামের শেখ আশরাফুল ইসলামের স্ত্রী মোছাঃ রেখা পারভীন। ইতিমধ্যে অসহায় নির্যাতিত নারী ও শিশুদের নিয়ে কাজ করার স্বীকৃতি স্বরুপ ২০১৯ সালে বৃটিশ কাউন্সিল কর্তৃক পুরস্কার পান ।

২০১৭ সালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সদর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা এর পুরস্কার। ২০১৬ সালে বাঁচতে শেখা কর্তৃক সেরা ভলেন্টিয়ার মোটিভেটর পুরস্কার। ২০১১ সালে মানুষের জস্য সংগ্রামে শফথে মানবাধিকার পুরস্কার।

রেখা পারভীন বলেন, ভদ্রবিলা নারী ও শিশু অধিকার সংস্থা ও সূর্য্যরে আলো সমাজ উন্নয়ন সমিতির সভানেত্রী হিসাবে আমি চাই সমাজে কোন নারী ও শিশু নির্যাতন থাকবেনা। সমাজে সকলে সুস্থ্য ভাবে বসবাস করতে পারবে। আমি অসহায় ৫ জন শিক্ষার্থীকে এস এস সি পরীক্ষা দেওয়ার ব্যাবস্থা করিয়ে দিয়েছি বাচতে শেখার কাছ থেকে। যৌতুকের বলি পারুল হত্যা, নিলুফা হত্যা রত্না সিকদার হত্যার ন্যায্য বিচারের জন্য কাজ করেছি এবং আসামীরা বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে। এ ছাড়া ও অনেক নারী পাচারকারীদের আইনের আওতায় এনে অসহায় নারী কে উদ্ধার করতে পেরেছি। অনেক নারীদের দেনমোহরের টাকা শালিশের মাধ্যমে ন্যায্য পাওনা আদায় করিয়ে দিতে পেরেছি। প্রশাসনের সহযোগিতায় অনেক বাল্য বিবাহ বন্ধ করেছি এবংং অবিভাবকদের সচেতন করিয়েছি।

তিনি আক্ষেপ করে আরো বলেন বাল্য বিবাহ বন্ধ করতে আমার জীবন হুমকির মধ্যে পড়েছে। ঘরের মধ্যে আটকিয়ে রেখেছে। অনেকে আমাকে হত্যার হুমকি দিয়েছে। পা কেটে ফেলতে চেয়েছে। ঝরে পড়া শিশুদের অভিবাবকদের বুঝিয়ে স্কুলে পাঠিয়েছি। উপবৃত্তির ব্যবস্থা করিয়েছি। প্রকৃত হতদরিদ্র অসহায়দের বিধবা ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধি ভাতার ব্যাবস্থা করিয়ে দিতে সহযোগিতা করিয়েছি, চেয়ারম্যান মেম্বর সমাজ সেবার মাধ্যমে। স্বাস্থ্য সেবার জন্য হাসপাতালে অসহায় রুগিদের এনে চিকিৎসার ব্যবস্থা করিয়েছি। আমার দাবি আমার এসব সেবা মূলক কাজ করার জন্য প্রশাসনের সহযোগিতা যাতে করে নিরাপদে সকল হুমকি ধামকি উপেক্ষা করে আমরণ কাজ করতে পারি।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী