শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ

নড়াইলে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে সর্বস্তরের জনগণ। সুখী সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মুজিব শতবর্ষে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।
রাত ১২টা ১ মিনিটে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জার পক্ষে, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, বিচার বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামী লীগ, নড়াইল প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিক লীগ, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, সদর উপজেলা পরিষদ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা খাদ্য অফিসসহ সকল সরকারি-বে-সরকারি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিুবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ

সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রেষণে প্রকল্পেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুনবিস্তারিত পড়ুন

  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই