বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে

নড়াইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৮

নড়াইলে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ২ নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলের দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া মহাসড়কের বুুড়িখালি নামক স্থানে এ দূর্ঘটনায় নিহতরা হলেন মিনি রানী বিশ্বাস (৪০) ও মমতা (৫০)।
মিনি রানী বিশ্বাস যশোর জেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের হরিচাদ বিশ্বাসের স্ত্রী এবং মমতা বিশ্বাস একই এলাকার সোহাল বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার সমসপুর এলাকা থেকে ইঞ্জিনচালিত ৫টি সিএনজিযোগে ৩৫-৩৮ জন নারী-পুরুষ লোহাগড়া উপজেলার জয়পুরের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে বুড়িখালি নামক স্থানে তারা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমুখী খানজাহান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন আহতদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুক্ত মিনা রানী বিশ্বাসকে মৃত বলে ঘোষনা করেন। মমতা বিশ্বাস হাসপাতালে ভর্তির পর বিকেল ৫টার দিকে মারা যান।

গুরতর আহত সিএনজির ড্রাইভার অশরাফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিএনজিতে থাকা আনন্দ মোহন রায় জানান, শিবচতর্দশী উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) দুপুরের দিকে তারা ৫টি সিএনজিযোগে অভয়নগর উপজেলার সমসপুুর ও আশপাশের গ্রাম থেকে লোহাগড়ার জয়পুরের তারকগোসাইয়ের বাড়িতে আসছিলেন। তারা বুড়িখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমূখী খানজাহান আলী পরিবহন ও সামনে থাকা সিএনজির মুখোমখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ৮জন গুরুতর আহত হন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই নারী যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য আহতদের চিকিৎসা চলছে। এছাড়া ঘাতক খানজাহান আলী বাসটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি