সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে আরিফ খন্দকার (৪০) নামে এক বালুর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ জামরিলডাঙ্গা গ্রামের নুরুল খন্দকারের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়,আরিফকে শনিবার রাতে গ্রামের প্রতিপক্ষরা ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জামরিলডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় বাবুল মোল্যার বাড়ির সন্নিকটে সড়কের পাশে ফেলে রেখে যায়। আরিফের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে তাকে মূমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন।

নিহত আরিফের ভাই পিরোলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বর (সদস্য) ইরুপ খন্দকার জানান, তার ভাই আরিফ বালির ব্যবসা করতেন।ব্যবসার পাশাপশি স্থানীয় আওয়ামলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পূর্ব শত্রæতার জের ধরে তার ভাইকে গ্রামের প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে।

নিহতের স্ত্রী কুলসুম বেগম জানান, তার স্বামী রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে জানতে পারেন তার স্বামীকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে গেছে সন্ত্রাসীরা।

কালিয়া সার্কেলের এএসপি রিপন চন্দ্র শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে আরিফ খুন হতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে ওসি জানান।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা