রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মিথ্যা ও ভিত্তিহীন মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইলের মুলিয়ায় মিথ্যা ও ভিত্তিহীন মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নজরুল ইসলাম মোল্যা, খান মোহাম্মদ কবির হোসেন, আব্দুর রশিদ মুন্নু।
উপস্থিত ছিলেন তোফায়েল শিকদার ও গনেশ বিশ্বাস।

সংবাদ সম্মেলনে দক্ষিণ নড়াইলের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, আমার ছেলে রিজভীর সঙ্গে সুসম্পর্কের সুবাদে রুপগঞ্জ এলাকার লিটন দত্ত ১১লাখ টাকা ধার নেয়।লিটন দত্ত সময়মত টাকা পরিশোধ না করায় বারবার লিটন দত্তকে তাগাদা দিলে তার স্ত্রী সঞ্চিতা ও লালু কিছুদিন অপেক্ষা করতে অনুরোধ করেন। গত ৯ সেপ্টেম্বর লিটন দত্ত তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে লালু স্বেচ্ছায় উক্ত টাকা পরিশোধের জন্য রিজভীকে একটি চেক দেয়। উক্ত টাকা আদায়ের জন্য রিজভী মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারীর নিকট ঘটনা জানায় এবং চেক হস্তান্তর করে বিচারের প্রার্থনা করে। অথচ লালু প্রচার করছে তার কাছ থেকে জোরপূর্বক চেক নেয়া হয়েছে। এমনকি থানায় অভিযোগ দিয়ে টাকা না দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয় সংখ্যালঘু নির্যাতনের কথা বলে মুলিয়া বাজারে গত শুক্রবার মানববন্ধন করে।

এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার মুলিয়া গ্রামের বাসিন্দা জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক স্কুল শিক্ষক কল্যান বিশ্বাস লালুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম মোল্যা, তার ছেলে রিজভী, সহযোগি সাধন বিশ্বাস, শামীমসহ ৯/১০জন সন্ত্রাসী মুলিয়া খেলার মাঠের উত্তর-পূর্ব পাশে তার পথরোধ করে ঘিরে ফেলে।সন্ত্রাসীরা আমাকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্চিত করে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে তারা অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে আমার বাড়িতে ধরে নিয়ে গিয়ে বেতনের চেক বইয়ের একটি পাতায় ১১ লাখ টাকা লেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর করে নিয়ে যায়।
এ সময় তারা বলে বিষয়টি জানাজানি করা হলে তোকে হত্যা করে চিত্রা নদীতে ফেলে দেয়া হবে। বিষয়টি আমি
ততক্ষনাৎ স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করি। এ ব্যাপারে গত ২৮ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ওই ঘটনার পর থেকে আমি আমার জীবন নাশের হুমকি নিয়ে চলাফেরা করছি।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?