শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মুক্তিযোদ্ধা বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের নেয়া চুরি মামলাটি অবশেষে হলো ডাকাতি মামলা

নড়াইলে মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের,বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের নেয়া চুরি মামলাটি অবশেষে প্রতিবাদের মুখে ডাকাতি মামলায় নেয়া হলো। কালিয়া নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের এই ঘটনাটিতে প্রাথমিক তদন্তের নামে পুলিশ চুরির অভিযোগ, লিখে মুক্তিযোদ্ধাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে ডাকাতির ঘটনায় চুরি মামলাটি দায়ের করে নেয় বলে অভিযোগ রয়েছে।

মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, ২০ নভেম্বর রাত আড়াইটার দিকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত ৮/১০ জনের একদল ডাকাত তার বসত ঘরের কলাপসিকল গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে স্ত্রীসহ তাকে বেধে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে। পরে নগদ টাকা, স্বর্নালংকারসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।

পরদিন ২১ নভেম্বর তিনি তার বাড়িতে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে নড়াগাতি থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু তাতে পুলিশের কোন সাড়া না মেলায় তার পরিবারের পক্ষ থেকে ঘটনাটি নড়াইল জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং তাকে আবার লিখত অভিযোগ থানায় জমা দিতে বলেন। তিনি ২৩ নভেম্বর সকাল ১০টার দিকে ওই থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ, জমা দিলে ওসি সেটিকে সংশোধনের জন্য অধিনস্তদের হাতে তুলে দেন।

সকাল থেকে রাত পর্যন্ত ওই মুক্তিযোদ্ধাকে বসিয়ে রেখে তার দেয়া ডাকাতির ঘটনার অভিযোগটি পরিবর্তন করে‘ডাকাতির স্থলে ৮/১০ জন আসামী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চুরি করার উদ্দেশ্যে বসত ঘরের কলাপসিপন গেটের তালা ভেঙ্গে সংগোপনে ঘরে প্রবেশ করে এবং জোর করে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। এই ভাবে পুলিশ তাদের ইচ্ছেমত লিখে বাদির আপত্তি স্বত্ত্বেও থানায় বসে ওসি ২৬ নভেম্বর স্বাক্ষর করিয়ে নিয়ে ৪৫৮/৩৮০ ও ৩৮২ ধারায় নড়াগাতি থানার একটি চুরির মামলা করেন।

পরবর্তীতে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে মামলার তৎকালিন তদন্ত কর্মকর্তা এস আই খান মাহাবুবুর রহমান, সম্প্রতি আদালতে ধারা পরিবর্তনের আবেদনের মাধ্যমে ওই মামলার ধারা পরিবর্তন করে ৩৯৫ ও ৩৯৭ ধারা বসিয়ে সেটিকে ডাকাতি মামলায় রুপান্তরিত করা হয়েছে বলে ওই থানা সুত্রে জানা গেছে। মামলার বর্তমান তদন্তকারি কর্মকর্তা নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) বলেন,‘ চুরি থেকে ডাকাতিতে রুপান্তরিত মামলাটির তদন্ত আমি নিজে শুরু করেছি। ইমিমধ্যে সন্দেহ ভাজন দুই ডাকাতকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। তাদের কাছ থেকে দরজার তালা ভাঙ্গার কিছু সরজ্ঞাম উদ্ধার করা হয়েছে।

উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন,‘ মুক্তিযোদ্ধা মোয়াজ্জেমের দায়েরকৃত মামলাটি চুরি ঘটনা হিসেবে রেকর্ড করা হলেও তদন্তকালে ঘটনাটি ডাকাতি হিসেবে প্রতীয়মান হওয়ায় সেটিকে ডাকাতি মামলায় রুপান্তরিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ