রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ৬টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক সিলগালা

নড়াইলের লোহাগড়া উপজেলায় ৬টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক সিলগালাসহ বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৬ জুন) দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার বলেন, সারা দেশের ন্যায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ইতোপূর্বে নড়াইলে অনিবন্ধিত ক্লিনিক সিলগালাসহ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার-নির্ধারিত সময়ে ক্লিনিকগুলোর নিবন্ধন ও নবায়ন না হওয়ায় নিজ নিজ উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো হলো লোহাগড়া ডায়াগনস্টিক সেন্টার, বন্ধন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (লক্ষ্মীপাশা), পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার (লক্ষ্মীপাশা),পাইলস চিকিৎসালয় (এড়েন্দা), আলিফা ডায়াগনস্টিক সেন্টার (লাহুড়িয়া), ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (লাহুড়িয়া)।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় লোহাগড়া উপজেলার ৬টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে সিলগালাসহ বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের অনুমতি সাপেক্ষে আবার সেবা কার্যক্রম শুরু করতে পারবেন ওই বন্ধ ক্লিনিকগুলো।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী