রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০শয্যার হাসপাতালের ঘোষণা

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ঘোষণা দেওয়া
হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থায়রো কেয়ার সেন্টারে কেক কাটা, আলোচনা সভা এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণার মধ্য দিয়ে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী
পালিত হয়।

অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন
সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন,
স্পেকটা হেক্স্রা গ্রুপের চেয়ারম্যান মোঃ আকরামুজ্জামানু, স্পেকটা হেক্স্রা গ্রুপের পরিচালক মোঃ আহসানুজ্জামান, আব্দুল মুকিত লাভলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের
স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল খবির রাজু,হোসাইন আহম্মেদ সোহান প্রমুখ।

সভায় ঘোষণা দেওয়া হয় মাশরাফি বিন মোর্ত্তজার তার ব্যবহৃত ব্রেসলেট নিলামের ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনাভাইরাস প্রতিরোধে খরচ হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি
২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েক ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে, যেখানে ২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ
মানুষের জন্য স্বাস্থ্য সেবা দেওয়া হবে।

হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মানের কাজ শুরু হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর দেশের কৃতি সন্তান নড়াইল-২ আসনের এমপি জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক, আধুনিক ও পরিচ্ছন্ন নড়াইলের স্বপ্নদ্রষ্টা মাশরাফি বিন মর্তুজার হাত ধরে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়। শুরু থেকেই ফাউন্ডেশন জেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে ফ্রি ও স্বল্প খরচে স্বাস্থ্য সেবা প্রদান, ডেঙ্গু ও করোনা মহামারি প্রতিরোধে বিভিন্ন
কর্মকান্ড, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার উন্নয়নে উচ্চ প্রশিক্ষণের ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?