বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল জেলা আ’লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা অ‍্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ আর নেই

নড়াইল জেলা আওয়ামী লীগের বারবার মনোনীত সিনিয়র সহ–সভাপতি, বর্ষীয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম ফজলুর রহমান জিন্নাহ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি — রাজিউন)।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের আলাদাতপুর এলাকার নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানাগেছে। মৃত্যুকালে তিনি ২ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর গার্ড অব অনার শেষে শহরের আলাদাতপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।

জানাগেছে, অ্যাডভোকেট এস এম ফজলুর রহমান জিন্নাহ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, নড়াইল জেলা যুবলীগের সাবেক সভাপতি, নড়াইল জজ কোর্টের সাবেক পিপি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা ছিলেন।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা আওয়ামীলীগের নেতা হাফিজ খান মিলন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদ এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সৌমেন চন্দ্র বসু, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম, সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী