শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আলমগীর হোসেনের শোভাযাত্রা

নড়াইল জেলা আ্ওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ্ওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

তিনি পৌর এলাকার ভোটারদের জানান দেবার জন্য মঙ্গলবার বিকেলে বিশাল শোভাযাত্র বের করেন।

শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীসহ পৌর এলাকার সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রাটি সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বের হয়ে পৌর সভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে জেলা আ্ওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে শেষ হয়। বাদ্য বাজনা বাজিয়ে নেচে গেয়ে কয়েক’শ ভক্তবৃন্দ ও শোভাকাঙ্খি শোভাযাত্রায় অংশ নেয়।

বঙ্গবন্ধুমঞ্চ চত্বরে বক্তব্য দেন,মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন,জেলা আ্ওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল সাহা,যুবলীগ নেতা সালাউদ্দীন নান্না,সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মাছুদুল হাসান শাবু প্রমুখ।

সরদার আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করছি। আমি দলের মনোনয়ন পেলে পৌর সভার মানুষের সেবা করতে চাই। সন্ত্রাস ,দূর্ণীতি, চুরি-ডাকাতিসহ সমস্ত ধরণের অপকর্ম নির্মূল করে মডেল পৌরসভা গঠন করতে চাই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজার সঙ্গে হাতে হাত মিলিয়ে নড়াইলকে স্বপ্নের নড়াইল হিসেবে গড়ে তুলতে চাই।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী