বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল হাসপাতালে এমপি মাশরাফির সদর ঝটিকা অভিযান! ৩ জনকে শোকজ, ১জনকে অব্যাহতি

সকালে মাশরাফির সদর হাসপাতালে ঝটিকা অভিযান। বিকেলে সময়মতো হাসপাতালে না আসায় ৮ জন চিকিৎসক ও ২জন মেডিক্যাল প্যাথলজিষ্টকে এবং অনিয়মের অভিযোগে ডায়েডের দায়িত্বে থাকা ১জন কর্মচারিকে শোকজ এবং রোগিদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিং-এর ১ কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা শনিবার সকাল ৮ টায় ঝটিকা সফরে যান সদর হাসপাতালে। বিভিন্ন অনিয়ম দেখে চরম অসোন্তষ প্রকাশ করেন এবং হাসপাতালের তত্বাবধায়কে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সী বলেন, সকাল ৯টার পরে আসায় ৮ জন চিকিৎসক ও ২ জন মেডিক্যাল প্যাথলজিষ্টকে শোকজন করা হয়েছে। এছাড়া শিশু ওয়ার্ডে গত শুক্রবার রাতে ১৭ জনের জায়গায় ৩ জনকে খাবার দেওয়ায় ডায়েডের দায়িত্বে থাকা ১জন কর্মচারিকে শোকজ করা হয়েছে এবং এর সাথে জড়িত অভিযোগে আউটসোর্সিং-এর ১কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র এবং নাম প্রকাশে অনিচ্ছুক রোগিরা জানান, এমপি মাশরাফি শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে নড়াইল সদর হাসপালে ঝটিকা সফরে এসে রোগীরা ঠিক মতো খাদ্য না পাওয়া, সকল রোগীদের ওষুধ না দেওয়া, চিকিৎসক ও মেডিকেল প্যাথলজিষ্টদের সময়মত হাজির না হওয়াসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। তিনি শিশু ওয়ার্ডে গেলে রোগীরা তার কাছে অভিযোগে জানান গত শুক্রবার রাতে ১৭ জনের জায়গায় ৩ জনকে খাবার মিল দেওয়া হয়েছে।

এছাড়াও চিকিৎসক-নার্সরা ঠিকমতো রোগি দেখেন না ও সেবা করেন না, লেট্রিন অপরিষ্কার থাকে বলে অভিযোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর