শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরাজিত শক্তি বাংলাদেশকে মেনে নিতে পারেনি বলেই বারবার আঘাত করছে : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাঙালি যুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে অনেকে তা চিন্তাও করতে পারেনি। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই সারা দুনিয়াকে তাক লাগিয়ে পৃথিবীর অন্যতম পরাশক্তিকে পরাজিত করে মাত্র ৯ মাসে প্রায় শূন্য হাতে বাঙালির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। ধাপে ধাপে জাতিকে সংগঠিত করতে গিয়ে বঙ্গবন্ধুকে সুদীর্ঘ জেল, জুলম, অত্যাচার সইতে হয়েছিল। জাতির পিতাকে পরাজিত শক্তির দোসররা মেনে নিতে পারেনি বলেই বারবার আঘাত করে চলেছে।ওদের দু:সাহসের সীমা ছাড়িয়ে যেতে দেওয়া যাবেনা। মনে রাখতে হবে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

মন্ত্রী বুধবার (১৬ ডিসেম্বর) ঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন অধিদপ্তর ও সংস্থাসমূহের উদ্যোগে আগারগাঁয়ে অবস্থিত ডাকভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

একাত্তরের রণাঙ্গনের বীর সেনানী মোস্তাফা জব্বার যুদ্ধদিনের অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করে বলেন, পাকিস্তানীদের অস্ত্র কেড়ে নিয়ে আমরা অনেকেই যুদ্ধ করেছি। এদেশের কিছু রাজাকার, আলবদর এবং আলশামস ছাড়া গোটা বাঙালি বঙ্গবন্ধুর নির্দেশে তাঁর শেখানো আদর্শ বুকে ধারণ করে বিনা বাক্যে এবং বিনা প্রশ্নে যুদ্ধে গিয়েছে। সশস্ত্র যুদ্ধের বাইরে যারা ছিলেন, তাদের প্রত্যেকেই বিশেষ করে দেশের মা বোনেরা যুদ্ধে সহায়তা করেছেন। তিনি বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের দেখানো পথ ধরে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় চলমান ডিজিটাল বিপ্লব এগিয়ে নিতে নিরলসভাবে দায়িত্বপালনে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেনসহ বিভাগ এর অধীন প্রতিষ্ঠানসমূহের কমকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহণ করেন।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতিবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুরবিস্তারিত পড়ুন

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ

‘একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আবিস্তারিত পড়ুন

  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর