শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিকল্পিত ভাবে ড্রেন নির্মানের দাবিতে তালায় নাগরিক কমিটির মানববন্ধন

রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ্য স্থাপনা উচ্ছেদ, রোড ম্যাপ ও পরিকল্পিত ড্রেন নির্মানের দাবিতে সামাজিক দুরত্ব মেনে সাতক্ষীরা তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (৭ জুন) সকালে তালা প্রেসক্লাবের সামনে উপজেলা নাগরিক কমিটির উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি সরদার রফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লু রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক শেখ জাহিদুর রহমান লিটু, তালা মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম ও সাংবাদিক এম এ ফয়সাল প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সাতক্ষীরার তালা প্রেসক্লাব মোড় হতে তালা বাজার মডেল (খাজরা) সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে তালা থানা এবং কপোতাক্ষ নদ পর্যন্ত ১ হাজার ১শ ৫ মিটার লম্বা ড্রেন নির্মান করা হচ্ছে। যা ১ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৫শ ৬০ টাকা ব্যয়ে নির্ধারণ করা হয়েছে। যার উচ্চতা ও প্রস্থ ৩ ফুট। কিন্তু অতীব দুঃখের বিষয় হলো সীমানা নির্ধারণ ও রাস্তার জায়গা সার্ভে না করেই রাস্তার পিচ ও ইটের হেজিং নষ্ট করে নির্মাণ হচ্ছে এই ড্রেন। আর রাস্তার দুই পাশের সরকারি সম্পত্তি স্থানীয় প্রভাবশালীরা ভবন, সীমানা প্রাচীর নির্মাণ করে দখল করে বসে আছেন। যার ফলে রাস্তার হেজিং কেটে ড্রেন নির্মাণ করা হচ্ছে।

বক্তারা আরো বলেন, উপজেলা প্রশাসন রাস্তার জায়গা সার্ভে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেন নির্মাণ করার নির্দেশ দিলেও কোন কর্ণপাত করেনি উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। কোন পরিকল্পনা ছাড়াই কাজ করায় সরকারের কোটি টাকা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়া ভবিষ্যতে জনবহুল এই রাস্তাটি সময় উপযোগী করা সম্ভব হবে না।

এবিষয়ে তালা উপজেলা নাগরিক কমিটি একাধিকবার রাস্তা সার্ভে করে ড্রেন নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করলেও এখনও পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।

এসময় বক্তারা সংশ্লিষ্ঠ দপ্তরের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ্য স্থাপনা উচ্ছেদ, রোড ম্যাপ ও পরিকল্পিত ড্রেন নির্মানের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত