শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিবেশ সুরক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে: পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রতিটি জীবই কোনও না কোনোভাবে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই জীবজগতের ভারসাম্য বজায় রাখা ও পরিবেশের সুরক্ষার স্বার্থে সকল জীবকেই বাঁচতে দিতে হবে।

রবিবার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক সেমিনারে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বনমন্ত্রী বলেন, জীববৈচিত্র্যে ভরপুর হাওরে রয়েছে নানা প্রজাতির মাছ, পাখি ও বৃক্ষরাজি। কিন্তু বর্তমানে কিছু মানুষ ক্ষুদ্র ও সাময়িক স্বার্থে হাওরে কারেন্ট জাল, নেট জাল ইত্যাদি ব্যবহার করে ছোট মাছ ধরছে ও পাখি নিধন করছে। বৃহত্তর স্বার্থে এসকল কার্যকলাপ বন্ধ হওয়া প্রয়োজন। এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে মন্ত্রী ইমামদের প্রতি আহবান জানান।

মন্ত্রী বলেন, এ কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা, বনায়ন, পশু পালন, হাঁসমুরগী পালন, কৃষি ও মৎস্য প্রভৃতি বিষয়ে ইমামগণ প্রশিক্ষণপ্রাপ্ত হলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা সহজ হবে। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে মদিনা সনদের মূল কথা প্রচার করতে হবে। ধর্ম যার যার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। মা বাবার প্রতি সন্তানদের দায়িত্ব, নৈতিকতা, সামাজিকতা, পারিবারিক মূল্যবোধের বিষয়গুলো খুতবায় নিয়মিত বলতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কাজী লুৎফুল বারী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক