শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাঁচ মাস ধরে অফিসে যাননা শ্যামনগর প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক প্রদীপ কুমার মন্ডল

গত পাঁচ মাস ধরে অফিসে যাননা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক প্রদীপ কুমার মন্ডল।

কোন প্রকার ছুটি না নিয়েই দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকলেও সে ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই তার। বরং শ্যামনগর অফিসে না যেয়ে তিনি সাতক্ষীরা শহরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ফলে শিক্ষা অফিসের অফিসিয়াল কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ২৫ জানুয়ারী থেকে এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত। তাকে কর্তৃপক্ষ ইতিমধ্যে তিনবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করলেও তিনি তার কোন সদুত্তর দেননি। তিনি সাতক্ষীরা শহরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে এক ডাক্তারকে ম্যানেজ করে ভূয়া একটি সার্টিফিকেট দিয়ে ছুটির জন্য আবেদন করেই আর অফিসে যাননা। তাকে কেউ কিছু বললেই হাইকমান্ডে তার অনেক আত্মীয় চাকুরী করেন, তার অনেক ধরাকরা লোকজন আছে বলে হুমকি দেন। এ কারণে তার বেতন বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত সুপারিশ করেছেন শিক্ষা কর্মকর্তা।

এ ব্যাপারে জানতে চাইলে প্রদীপ কুমার মন্ডল বলেন, ‘আমাকে শোকজ করবে কেন? আমিতো ছুটিতে আছি। আমাকে কুকুরে কামড়ানোর কারণে আমি ছুটির জন্য আবেদন করেছি। এই কারণে আমি আর অফিসে যায়না।’

আবেদন করলেই কি ছুটি পাওয়া যায়, কর্তৃপক্ষের তো ছুটির ব্যাপারটি এপ্রুভ করা লাগে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে কেন ছুটি দেবেনা? আমাকে কুকুরে কামড়াইছে। আবেদন করলে আমাকে ছুটি দিতে বাধ্য কর্তৃপক্ষ।

শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা দৈনিক রানার’কে বলেন, ‘এখন পর্যন্ত তাকে তিনবার শোকজ করা হয়েছে। তিনি তার কোন জবাব দেননি। ফলে এ ব্যাপারে আমি জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রতিবেদন লিখেছি। এছাড়া আমরা তার বেতন বন্ধ করে দিয়েছি এবং বিভাগীয় শাস্তির জন্য আমি জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেছি।

সাতক্ষীরা জেলা প্রাথমিক কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী দৈনিক রানার’কে বলেন, ‘প্রদীপ কুমার মন্ডল দীর্ঘদিন যাবৎ অফিস করেননা বলে আমি জেনেছি। ইতিমধ্যে তার বিরুদ্ধে খুলনা বিভাগীয় পরিচালক শাস্তির জন্য বিভাগীয় শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন জমা দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…