শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার নারায়ণগঞ্জের এক তরুণী

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা ৫ হাজার টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক তরুণী (২২)। ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদের বিরুদ্ধে। গতকাল রবিবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় কাইতাখালী এলাকার মমিন মিয়ার জমির পাশে নির্জন স্থানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিবার রাতেই ধর্ষিতা তরুণীকে মুমূর্ষ অবস্থায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১১ জানুয়ারী) বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, নবীগঞ্জ বড়বাড়ী এলাকার বুলুমিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মাসুদ মিয়ার ধর্ষণের শিকার ওই তরুণী একই সঙ্গে নারায়ণগঞ্জ শহরের রিভারভিউ মার্কেটের একটি গার্মেন্টেসে কাজ করত। সে সুবাদে উভয়ের সঙ্গে পূর্ব পরিচিত ও সখ্যতা গড়ে উঠে। মাদক ব্যবসায়ী মাসুদ ওই তরুনীর কাছে কয়েকমাস পূর্বে ৫ হাজার টাকা ধার নেয় এবং বেতন পেলেই পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেয়।

পরে ওই তরুনী তার পাওনা টাকা চাইলে তাকে নবীগঞ্জ বড়বাড়ি এলাকায় দেখা করতে বলে মাসুদ। এর ধারাবাহিকতায় গতকাল রবিবার মাদক ব্যবসায়ী মাসুদ তার সহযোগী মিলন নামে একজনকে দিয়ে ওই তরুণীকে ফোন করে কাইতাখালী এলাকার মমিন মিয়ার জমিতে একটি কুঠুরিতে যেতে বলে।
ওই কিশোরী সেখানে গেলে মাদক ব্যবসায়ী মাসুদসহ তার কয়েকজন সঙ্গীর সহযোগিতায় ওই তরুণীকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতার শিকার ওই কিশোরী রিকশাযোগে নবীগঞ্জ ইস্পাহানী তার বোনের বাড়িতে আসলে তার বোন ও তার বোন জামাতা তাকে দ্রুত মুমূর্ষ অবস্থায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, ধর্ষিতা ওই কিশোরীর চিকিৎসা চলছে। রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীণ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…