শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে প্রবল বৃষ্টি ও তুষারপাতে ২৭ জনের মৃত্যু

প্রবল বৃষ্টি ও তুষারপাতের কবলে পড়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের বিভিন্ন এলাকায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৮ জনই শিশু। রোববার কেপি-এর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডএমএ) এই তথ্য জানিয়েছে। খবর ডন।

গত দুই দিনে বৃষ্টি ও তুষারপাত সংক্রান্ত বিভিন্ন ঘটনায় অঞ্চলটিতে ২০ শিশুসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে পিডএমএ।

এছাড়া এই প্রদেশের গিলগিট-বালতিস্তানে প্রধান রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ। অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং যোগাযোগ পরিষেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই প্রদেশের বিভিন্ন এলাকায় ৩৩টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৯ জন। বৃষ্টির কারণে অনেক গবাদিপশুরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পিডএমএ।

জিবি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (জিবিডিএমএ) তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এই অঞ্চলের ভারি বৃষ্টি ও তুষারপাত শুরু হয়। কোহিস্তান, গিলগিট-দিয়ামার, গিলগিট-হুনজা এবং নগর বিভাগসহ বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে প্রধান রাস্তা বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে হিমায়িত আবহাওয়ার কবলে পড়েছে কোয়েট এবং বেলুচিস্তানের অন্যান্য অংশ। হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে ঘর থেকে বোরোতে পারছে না মানুষ।

কোয়েটাতে গত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী