রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় জমি দখল করতে না পেরে গাছ কেটেদিয়েছে দুর্বৃত্তরা

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের দাদপুরে গ্রামে জমি দখল করতে না পেরে গাছ কেটে জমি সাবাড় করে দিয়েছে প্রতিবেশী এক ভূমি দুস্য। এ সময় জমির মালিক তার গাছ রক্ষা করতে এলে ভূমি দুস্যরা তাকে জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকালে পাটকেলঘাটা থানার ৪ নং কুমিরা ইউনিয়ানের দাদপুর গ্রামের মো. ছবেদ আলীর জমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছবেদ আলীর পুত্র মো. সাদ্দাম হোসেন পাটকেলঘাটা থানায় মৌখিক ও লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের ভিত্তিতে ছবেদ আলীর এস এ – ৮৩/৯৩, খতিয়ানের ১০০৫ নং দাগের জমিতে থানার উপ-পরিদর্শক বুলবুল ইসলাম ঘটনা স্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেছেন। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে মো: ছবেদ আলী বেশ কয়েক বছর আগে, জোহরা খাতুন, পিতা: এরফান আলী(১.১/৫ শতক) এবং আব্দুল ছাত্তার, আব্দুল গফফার, আব্দুল মজিদ, শেফালী, পিতা: মৃত আব্দুল খালেক ছেলে মেয়েদের নিকট থেকে (২শতক) জমি ক্রয় করেন।

ভুমি দুস্য আবেদ আলী শেখ এর পুত্র এনামুল শেখ নেতৃত্বে বইিরাগত ১০ থেকে ১২ জন সন্ত্রাসী সাথে নিয়ে ছবেদ আলীর জমিতে যেয়ে গাছ কেটে দেয় এবং ছবেদ আলী শেখ সহ তার পরিবারকে জীবন নাশের হুমকি দেয়। এই ব্যাপারে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ