শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০-২৫ জন আহত হয়েছে।

রবিবার বেলা ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সন্নিকটে ভয়াবহ ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে পাটকেলঘাটা সাতক্ষীরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরামুখি একটি ট্রাক (সাতক্ষীরা-ট – ১১-০২০৬) ও খুলনামুখি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো- জ -১১-০১৬৭) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ড্রাইভারসহ কমপক্ষে ২০-২৫জন মারাত্মক আহত হয়েছেন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করে।
গুরুতর আহত ট্রাক ড্রাইভারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা নিয়ে যাওয়া হয়েছে।
আহতদের মধ্যে খুলনার বারান্দির টেকের হাটের নির্মল মন্ডল (৫০), গিলেতলার ইলিয়াস হোসেন (২৫), সাতক্ষীরার সুলতানপুর গ্রামের রুনা বেগম (৫০), চোমরখালী গ্রামের সাধনা মন্ডল (৪৫), খুলনার শিরোমনির রেখা বেগম (৩৮) কে পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি।’

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত