শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় বাস ও মটরসাইকেল সংঘর্ষে আহত – ৩

পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মটরসাইকেল আরাহী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হল থানার নগরঘাটা গ্রামের রফিকুল শেখের ছেলে রায়হান শেখ (২৪), একই এলাকার আমিরুল শেখের ছেলে ইমরান হোসেন (১৮) ও আবুল হোসেন মোড়লের ছেলে নাইম হোসেন(১৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, রবিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে ৩ জন মটর সাইকেল যোগে ঈদে ঘুরাঘুরির জন্য কেশবপুরে উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর তারা পথিমধ্যে মির্জাপুরের শাপলা ফিলিং স্টেশন থেকে পেট্রাল নিয়ে হাইওয়ে রোড়ে উঠার সময় বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি বাস (সিলট-জ-১১-০৮৩৫) তেল নেওয়ার উদ্দেশ্যে একই ফিলিং স্টেশনের ভিতরে আসার সময় মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটরসাইকলটি দুমড়ে-মুচড়ে যায় ও আরাহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে নিয়ে আসলে সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যান্ত রায়হান শেখ ও ইমরান শেখের অবস্তার অবনতির কারনে তাদেরকে খুলনা মেডিকেলে হস্তান্ত করা হয়েছে।

এদিকে স্থানীয় কিছু লোক বাসটি ধাওয়া করে মেল্লেকবাড়ি বাজার থেকে ঘাতক বাস ও চালক সহ আটক করে থানায় সেপার্দ করে। চালক যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত কানাইলাল মল্লিকের ছেলে বিধান মল্লিক(৫৫)।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে ও চালক থানায় আটক রয়েছে। তিনি আরও জানান, তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত