বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানির দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

পা‌নির দাম ২০ শতাংশ বাড়া‌নোর প্রস্তাব ক‌রে‌ছে ঢাকা ওয়াসা। পাশাপা‌শি চার স্ত‌রে ওয়াসার বর্তমান ভর্তুকি সমন্বয় করার প্রস্তাবও সরকা‌রের কা‌ছে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বুধবার (৯ ফেব্রুয়া‌রি) দুপু‌রে ওয়াসা ভব‌নে আ‌য়ো‌জিত সংবাদ সম্মেলনে একথা ব‌লেন ওয়াসার ব্যবস্থাপনা প‌রিচালক তাক‌সিম এ খান।

তিনি বলেন, আমাদের প্রস্তাব ২০ শতাংশ, সরকার যদি আরও বাড়াতে চায় তাহলে আমাদের আপত্তি নাই। আর সরকার যদি ভর্তুকি দেয় তাহলে ওয়াসা পানির দাম বাড়াবে না। এখন সিদ্ধান্ত সরকারের।

সংবাদ সম্মেলনে আবারও পানির দাম বাড়ানোর প্রস্তাব পাঠানো বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তাকসিম এ খান।

তিনি বলেন, ভর্তুকি দিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না, চলা উচিৎ নয়। বর্তমানে এক হাজার লিটার পানিতে ওয়াসার ভর্তুকি হচ্ছে প্রায় ১০ টাকা। সে ভর্তুকি সমন্বয়ের জন্যই সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

এ প্রস্তাবনা দেওয়া হয়েছে চার স্তরে। এলাকা, ভোক্তা এসব বিবেচনায় ২০, ৪০, ৫০ ও ১০০ ভাগ দাম বাড়িয়ে এ ভর্তুকি সমন্বয় করার জন্য তা প্রস্তাব আকারে পাঠানো হয়েছে বলে জানান ওয়াসার এমডি।

তিনি ব‌লেন, বর্তমা‌নে এক হাজার লিটার পা‌নির জন্য ওয়াসা নি‌চ্ছে ১৫টাকা ১৮ পয়সা। এর প‌রিব‌র্তে প্রতি হাজার লিটা‌রের মূল্য ২১টাকা করার প্রস্তাব পা‌ঠি‌য়ে‌ছি আমরা।

তি‌নি আরও ব‌লেন, ২০ শতাংশ মূল্য বাড়া‌নোর প্রস্তাবনার স‌ঙ্গে তা সমন্ব‌য়ের জন্য চারটি স্ত‌রের কথা আমরা প্রস্তাবনা আকা‌রে পা‌ঠি‌য়ে‌ছি। ত‌বে সরকার য‌দি মনে ক‌রে, ২০ শতাংশ মূল্যবৃ‌দ্ধির চে‌য়েও বে‌শি বৃ‌দ্ধি কর‌বেন, সে‌ক্ষে‌ত্রে ওয়াসার কোন আপ‌ত্তি নাই।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর