শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানির পরিবর্তে প্রস্রাব খাইয়ে দিয়েছিলো ওসি প্রদীপ

নির্মম নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে কাঁদলেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে বারবার তার একটাই প্রশ্ন, কী আমার অপরাধ ছিল যে, মধ্যযুগীয় কায়দায় এমন পৈশাচিক নির্যাতন করা হয়েছে। সে নির্যাতনের কথা মনে হলে আমি এখনো আঁতকে উঠি। আমি নিরীহ মানুষের পক্ষে কলম ধরেছিলাম। আমি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এটাই কী আমার অপরাধ। দ্য কারামুক্ত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান কক্সবাজার সদর হাসপাতালের কেবিনে বসে সাংবাদিকদেরএভাবেই নির্মম নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন। তার ওপর নির্যাতনের কথা শুনে এ সময় কেবিনের আশপাশের অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

ফরিদুল মোস্তফা খান বলেন, আজ থেকে সাড়ে ১১ মাস আগে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও কক্সবাজার সদর মডেল থানার সাবেক ওসি ফরিদ উদ্দিন খন্দকার মিলে আমার ওপর পালাক্রমে নির্যাতন করেন। আমার চোখে মরিচের গুঁড়া দিয়েছিলেন।এরপর টেকনাফ থানায় নিয়ে আমাকে পানির পরিবর্তে প্রস্রাব ও ময়লা-আবর্জনা খাওয়ালেন ওসি প্রদীপ। শুধু তাই নয়, আমার গ্রামের বাড়ি হোয়াক্ষ্যং ও কক্সবাজারের বাসা বাড়ি গুঁড়িয়ে দিয়েছিলেন।

আপনার অপরাধ কী ছিল- এ প্রশ্নের জবাবে ফরিদুল বলেন, আমি দুর্নীতিবাজ ওসি-এসপির বিরুদ্ধে একাধিক রিপোর্ট করেছি। নিরপরাধ লোককে বাড়ি থেকে তুলে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হচ্ছিল, আমি এর প্রতিবাদ করেছি। আমি নিরীহ মানুষের আহাজারি তুলে ধরার চেষ্টা করেছিলাম এটাই আমার অপরাধ।

গভীর রাতে আমাকে চার-পাঁচবার হত্যার উদ্দেশে হাত-পা বেঁধে মেরিন ড্রাইভ সড়ক ও কক্সবাজার সমুদ্র সৈকতের নির্জন কবিতা চত্বরে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর অশেষ দয়ায়, আমি মরতে মরতে বেঁচে গেছি।

কয়টি মামলা দেয়া হয়েছে- উত্তরে মোস্তফা বলেন, কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র, মাদক, ইয়াবাসহ তিনটি মামলা দেয়া হয়েছে। আর অপর তিনটি মামলা দিয়েছিল প্রদীপের চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী তিনজনকে বাদী করে অনুরূপ বানোয়াট ঘটনা ও কাহিনী বানিয়ে। একে একে সবগুলো মামলা থেকে আমি হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হলেও এখনো উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে হচ্ছে। কারণ প্রদীপ জেলে থাকলেও তার অসংখ্য সহচর এখনো বাইরে রয়েছেন। ফলে নিজের ও আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

একই রকম সংবাদ সমূহ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথিবিস্তারিত পড়ুন

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী