বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাবনায় একসাথে ৩ সন্তানের জন্ম, নাম রাখা হলো পদ্মা, সেতু ও উদ্বোধন

নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, নেত্রকোণার পর এবার পাবনার বেড়া উপজেলার পৌর এলাকায় এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।

শনিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিন পুত্র সন্তানের জন্ম দেন। তাদের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন।

গৃহবধূর নাম সুমী খাতুন (৩০)। তিনি বেড়া পৌর এলাকার আমাইকোলা গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী। মিজানুর রহমান পেশায় একজন রাজমিস্ত্রী।

গৃহবধূ সুমী খাতুন বলেন, আমার তিন কন্যা সন্তান রয়েছে। বংশের হাল ধরার মানুষ নেই বলে খুব দুশ্চিন্তা করতাম। কিন্তু মহান আল্লাহপাক আমাদের মনের আশা পূরণ করেছেন। যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন আজ। পদ্মা সেতু উদ্বোধনের দিন ছেলেদের জন্ম হয়েছে। এজন্য তার বাবা ছেলেদের নাম পদ্মা, সেতু ও উদ্বোধন রেখেছে। বর্তমানে আমাদের শিশু তিনটিসহ আমি সুস্থ আছি।

বাবা মিজানুর রহমান জানান, গত ২৩ জুন সন্ধ্যার দিকে পাবনা শহরের পিডিসি হাসপাতালে চিকিৎসককে দেখানোর পর তিনি আল্ট্রাসনোগ্রাম করে জানান, পেটের ভেতরে বাচ্চার অবস্থান একটু বেকায়দায় রয়েছে। দ্রæত সিজারিয়ান অপারেশন করতে হবে। তাৎক্ষণিক রাজশাহী নিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন তিনি। এরপর সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার দুপুর আড়াইটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সুমী খাতুন তিন ছেলে সন্তানের জন্ম হয়।

তিনি বলেন, তিন সন্তানের ডাক নাম হিসেবে পদ্মা, সেতু ও উদ্বোধন নাম রাখা হয়েছে। পরে তাদের ভালো নাম রাখা হবে। এমন নাম রাখার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, পদ্মা সেতু আমাদের গর্ব, আমাদের অহংকার স্বপ্ন, আবেগ ভালবাসা। সেই স্মৃতি ধরে রাখতে মূলত তাদের নাম রাখা হয়েছে। কোনো পুরষ্কার পাওয়ার লোভে আমার সন্তানদের নাম পদ্মা, সেতু, উদ্বোধন রাখা হয়নি। দেশকে ভালোবেসে, উন্নয়নের বিজয়গাঁথাকে স্বরণীয় করে রাখতে এই নাম রাখা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে সুমী খাতুনের সঙ্গে মিজানুরের বিয়ে হয়। এর আগে তাদের সংসার জীবনে তিনটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম মীম (১১), জীম (৮) ও সীম (৪)। নরমাল ডেলিভারির মাধ্যমে সবার জন্ম হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর