শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইট ভাটার কুয়ায় অজ্ঞাত নারীর লাশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বলেশ্বর নদের তীর থেকে অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে থানা পুলিশের কুয়িক রেসপন্স টিম তুষখালী এলাকার জানখালী সেলিম হাওলাদারের ইটের পাঁজার পাশে বলেশ্বর নদের তীরে সৃষ্ট কুয়া থেকে লাশটি উদ্ধার করে।

লাশের সুরতহাল প্রস্তুত করে আইনগত ব্যবস্হা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে বলে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।

মঠবাড়িয়া থানার ফেসবুক আইডি থেকে লাশটির বিবরণ উল্লেখ করে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে।

ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ওই নারীর পড়নে খয়েরী ও সবুজ রংয়ের পেটিকোট, দুষর সাদা ছাপার ছেঁড়া কাপড় ,একটি হাতের কব্জিতে দু’টি চুরি,গলায় একটি সাদা কালো রংয়ের পুঁতির মালা এবং হাতের কব্জি নেটের জাল দিয়ে বাধা। লাশটি লম্বা অনুমান ৪ ফুট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মঠবাড়িয়া থানা পুলিশের ওই স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়,অজ্ঞাত লাশটি কেউ চিনে থাকলে মঠবাড়িয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। অফিসার ইনচার্জ, মঠবাড়িয়া থানার মোবাইল নং- ০১৩২০১৫৩২৫৪।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ইট পাঁজায় সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও পাইকগাছা উপজেলার ৩০ জন নারী ও পুরুষ শ্রমিক কাজ করে। তবে তারা উদ্ধারকৃত লাশের ব্যাপারে কিছুই জানে না।

ইটপাঁজার মালিক সেলিম হাওলাদারের ভাই আকরাম মিয়া ইটের ব্যবসা দেখাশুনা করেন। সেলিম হাওলাদারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ইট পাঁজার ব্যবসাটি পরিচালনা করেন। ইটপাঁজাটির কোন অনুমোদন নেই। মালিক পক্ষও এ বিষয়ে কিছু জানেন না।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, নদীর চরে যে কুয়ায় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সে কুয়ার সাথে নদীর পানি ওঠা নামার সংযোগ রয়েছে। অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেলে রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়