বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, গ্রেপ্তার-১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ফার্মেসী ও বিকাশ ব্যবসায়ীর ২ লক্ষ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ১০ টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গাবতলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

মামলার বাদী মিজানুর রহমান কালিকাবাড়ি গ্রামের মহারাজ তালুকদারের পুত্র।

গ্রেপ্তারকৃত এজাহার নামীয় আসামী আসাদ গোলবুনিয়া গ্রামের ইউনুস ফকিরের পুত্র। আসাদ এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একাধিক মামলা আছে।

স্থানীয়রা জানান, আমড়াগাছিয়া এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ছিনতাইয়ের ঘটনায় প্রকৃত অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্থ হলে খুব শীঘ্রই মানববন্ধন করবে এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শারমিন জাহান বলেন, অপরাধীদের যারা সুপারিশ করে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। থানা পুলিশের উচিত কারো সুপারিশ না শুনে অপরাধ দমন করা।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলার আসামী আসাদ নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য