রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিয়াজের যথেষ্ট মজুদ আছে, আতঙ্কিত হয়ে বেশি কিনবেন না : বাণিজ্যমন্ত্রী

দেশে পিয়াজের যথেষ্ট মজুদ আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আতঙ্কিত হয়ে বেশি পেঁয়াজ কিনবেন না।

মন্ত্রী বলেন, দেশে দুই কারণে পিয়াজের দাম বাড়ছে। প্রথমত, ভারত হঠাৎ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে চাপ বেড়েছে। দ্বিতীয়ত, ‘পেনিক বায়িং’ তথা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণ পিয়াজ কিনছেন ক্রেতারা।

বুধবার বেলা সোয়া ২টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, দুই থেকে তিন মাস চলার মত পর্যাপ্ত পিয়াজ আছে দেশে। তাই আতঙ্কিত হয়ে বেশি পিয়াজ কিনবেন না। এক মাসের মধ্যে অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া ভারত রফতানি বন্ধ করে দিয়েছে এ খবরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরাও পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলে মনে করেন তিনি।

মন্ত্রী বলেন, বিকল্প বাজার তথা মিয়ানমার, তুরস্ক, মিশর ও চীন থেকে পিয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে তুরস্ক থেকে আমদানি করতে এলসি খোলা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রয়োজনে টিসিবির মাধ্যমে এক লাখ টন পিয়াজ আমদানি করা হবে। সময় পেলে এক মাসের মধ্যেই বাজার স্বাভাবিক করতে পারব।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর