বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পূজায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের হেলিকপ্টার প্রস্তুত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টার প্রস্তুত বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেছেন, এবারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেকোনো উদ্ভুত পরিস্থিতিরতে নাশকতা ও হামলা মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাদি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, যেকোনো উদ্ভুত পরিস্থিতির জন্য র‌্যাব ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে মহামারি করোনার প্রকোপ চলছে। স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এ জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এ বছরও র‍্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব। সবধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। র‍্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশ নেবে।

এ সময় র‍্যাব মহাপরিচালক পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। র‍্যাব মহাপরিচালক সনাতন ধর্মাবলম্বীদের স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপন করার উপদেশ দেন এবং পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব যাতে না হয় সে ব্যাপারে র‍্যাবের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

এ সময় র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অধিনায়ক র‍্যাব-১, পরিচালক (লিগ্যাল ও মিডিয়া উইং) এবং র‍্যাব সদর দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা