রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৃথিবীর যে দেশগুলোর নিজস্ব বিমানবন্দর নেই

সব থেকে কম সময়ে গন্তব্যে পৌঁছনো যায় অবশ্যই বিমানে। তবে এখনও দুনিয়ায় অনেক দেশ রয়েছে, যাদের নিজস্ব বিমানবন্দরই নেই। অন্য দেশের বিমান বন্দর দিয়ে যাতায়াত করেন সেদেশের নাগরিকরা। বিশ্বাস হচ্ছে না?‌ দেখেই নেওয়া যাক-

মোনাকো

দুনিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হল মোনাকো।
ভৌগোলিক এলাকা ২.‌০২ কিলোমিটার। এই দেশে কোনও বিমানবন্দর নেই। নিসের কোত দ্য’‌জুর বিমানবন্দর নিকটতম।

সান মারিনো

আরও এক ক্ষুদ্র দেশ।
চারপাশে ঘিরে রয়েছে ইটালি। এই সান মারিনোতে যেতে গেলে নামতে হবে ইটালির ফেডেরিকো ফেলিনি আন্তর্জাতিক বিমানবন্দরে।

আন্ডোরা

অপূর্ব সুন্দর এক দেশ। সবুজ পাহাড়, উচ্চভূমি- চোখ ফেরানো যায় না। ছোট্ট এই দেশের সীমানার ওপারে রয়েছে স্পেন আর ফ্রান্স।
ওই দুই দেশের বিমানবন্দরই ব্যবহার করেন এখানকার নাগরিকরা।

লিকটেনস্টাইন

সুইজারল্যান্ড আর অস্ট্রিয়ার মধ্যে এক খণ্ডের দেশ। আয়তনে খুব ছোট। নিজস্ব বিমানবন্দর নেই। তবে হেলিকপ্টার ওঠানামার জন্য হেলিপোর্ট রয়েছে দক্ষিণের বালজারস শহরে। সুইৎজারল্যান্ডের সেন্ট গ্যালেন-আলটেনহেইন এবং জার্মানির ফ্রিয়েজরিখশাফেন নিকটতম বিমানবন্দর।

ভাটিকান সিটি

ভাটিকান সিটিরও নিজস্ব বিমানবন্দর নেই। পশ্চিমে একটি হেলিপোর্ট রয়েছে। কোনও রাষ্ট্রনায়ক এখানে এলে বা ভাটিকানের কেউ বিদেশ গেলে ওই হেলিপোর্টের মাধ্যমেই যাতায়াত করেন। নিকটতম বিমানবন্দর হল ইটালির রোম সিয়ামপিনো।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী