শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে প্রতিবন্ধী শিশুর প্রতিভা..

ছেলেটির নাম রাকিবুজ্জামান (১৫)। যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের দিন মজুর আবুল কাশেম ও রেবেকা বেগমের সংসারে জন্ম হয় এক শারীরিক প্রতিবন্ধীর।
প্রতিবন্ধী হলেও পিত-মাতার বুকচেরা ধন, অতি আদরের। তাকে খুশিতে রাখতে সবসময় ব্যস্ত তাঁরা।

রাকিবের বয়স যখন পাঁচ তখন আশপাশের ছেলে মেয়েদের বই হাতে বিদ্যালয়ে যেতে দেখে তার মনে প্রশ্ন জাগে ওরা কোথায় যায়। তাদের হাতে কি? উত্তরটা পেতেই বলতে থাকে ওদের মত বিদ্যালয়ে যাবে। আবদার পূরণ করল পিতা-মাতা।

শিক্ষা জীবন শুরু হয় পাশ্ববর্তি হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে। পড়ালখার সুযোগ হয় চতুর্থ শ্রেণী পর্যন্ত। বিশেষ চাহিদা সমপন্ন শিশু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীগণ যত্ন করত তাকে। সে বেঞ্চে বসতে পারলেও দাঁড়াতে পারত না। দাঁড়াতে গেলে পড়ে যাওয়ার ভয় কাজ করত। বিদ্যালয়ে ক্লাস শেষে সে কবিতা ও ছড়া আবৃত্তি করত। এতে সে নিজে আনন্দ পেত। ধীরে ধীরে বড় হতে থাকলে এবং শরীরের ওজন বেড়ে যাওয়ায় তাকে আর তাঁর মা-বাবা বিদ্যালয়ে নিয়ে যেতে পারেনি।

কিছুদিন পার হতেই পুনরায় কেশবপুর শহরের অনন্ত সড়কের পাশে অবস্থিত ঋ-শিল্পী ডেভেলপমেন্ট প্রজেক্ট শিক্ষা কার্যক্রমে ভর্তি করে। কয়েকবছর সেই প্রতিষ্ঠানে পড়ে। বাড়ি থেকে দূরত্ব বেশি হওয়ায় শিক্ষাঙ্গনে যাওয়া হয়নি আর। শিক্ষার আলো থেকে দূরে থাকলেও প্রতিভাবান শিশু হিসেবে পরিচিতি লাভ করে সে। দুই হাত অল্প নাড়াচাড়া করতে পারলেও পা দুইটি মোটেও নাড়াচাড়া করতে পারে না। সে ঘুরতে পছন্দ করলেও ঘোরা হয়ে ওঠে না। কারণ সে নাদুসনুদুস হওয়ায় তাকে নিতে কষ্ট হয়। বিধায় দিনের বেশিরভাগ সময় বাড়ির সামনে চেয়ারে বসে থাকে।

জনগুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়েও সে ভাবে। বর্তমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর কারণে যাতে সংক্রমণের ঝুঁকি না বাড়ে তার জন্য স্বাস্থ্যবিধি মেনে জন্য প্রতিবেশি ও বন্ধুদের আহ্বান জানায়। আবার মাইকে কোন কিছু প্রচার করা হলে সেটি মনোযোগ দিয়ে শোনে। সর্বগুণের অধিকারী সে।

রাকিব শারীরিক প্রতিবন্ধী হলেও তাঁর প্রতিভার সবচেয়ে নিদর্শন হলো বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ হৃদয় দিয়ে আত্মস্থ করা। বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গান করে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করায় তাতে সে ভীষণ মর্মাহত। বঙ্গবন্ধুর নেতৃত্বেই যে দেশ স্বাধীন হয়েছে তার কথা বলে। দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসাও পঞ্চমুখ। কবিতা, উপস্থিত বক্তৃতা, ঐতিহাসিক ভাষণ, মাকে নিয়ে গান গাওয়া তার প্রতি মূহুর্তের সঙ্গী।

রাকিবের পিতামাতা বলেন, আমাদের ছেলে শারীরিক প্রতিবন্ধী হলেও ওকে নিয়ে আমরা অনেক খুশি। প্রতিবন্ধী হলেও ওর অনেক গুণ আছে।

হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজিদুর রহমান বলেন, এই প্রতিবন্ধী ছেলেটির বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বক্তৃতা করতে দেখে আমি অভিভূত হয়েছি। বঙ্গবন্ধুকে যে বুকে লালন করে তা দেখে আমি তাকে সাধুবাদ জানাই। ছেলেটির দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করি।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত