শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতি জেলায় মহিলা হোস্টেল ও ডে-কেয়ারসহ বহুতল ভবন নির্মাণ হবে

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বুধবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষ থেকে সশরীরে ও অনলাইনে সিলেট ও রংপুর বিভাগের ১০ জন শ্রেষ্ঠ জয়িতার মাঝে সম্মাননা প্রদান করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল বিভাগ ও জেলায় নারীদের প্রশিক্ষণ ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে কর্মজীবী মহিলা হোস্টেল ও ডে-কেয়ার সেন্টারসহ বহুতল ভবন নির্মাণ করা হবে। জয়িতাকে দেশব্যপী ছড়িয়ে দিতে সরকার নারীবান্ধব বিপণীকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। দেশে ক্ষুদ্র ব্যবসা ও অনলাইনভিত্তিক ই-কমার্সের যে জয়জায়কার, তার পেছনে রয়েছে জয়িতা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অবদান। যার ফলে নারীরা আর্থিকভাবে স্বচ্ছল ও স্বাবলম্বীতা অর্জনের মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে।

সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম এবং মো: নিশারুল আরিফ পুলিশ কমিশনার এসএমপি সিলেট। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সিলেট বিভাগের সম্মাননাপ্রাপ্ত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সিলেটের স্বর্ণলতা রায়, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মৌলভবীবাজার জেলার রাশেদা বেগম, সফল জননী ক্যাটাগরিতে মোছাঃ রহিমুননেছা চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা সিলেটের হোসনে আরা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সিলেট সদরের বিথীকা দত্ত।

রংপুর বিভাগের সম্মাননাপ্রাপ্ত নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রংপু, জেলার মিঠাপুকুর উপজেলার মোছাঃ সূর্য্য বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নীলফামারী জেলার সৈয়দপুরের হাফিজা খাতুন, সফল জননী ক্যাটাগরীতে রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলহাজ্ব মোছা: মাহমুদা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা পঞ্চগড়ের আটোয়ারীর সেবিকা রাণী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পঞ্চগড় সদরের মোছাঃ রোকেয়া বেগম।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসময় সিলেট বিভাগ থেকে প্রকাশিত সফল নারীদের সম্মাননা স্মরণিকা ‘তোমরাই বাতিঘর’ এর মোড়ক উম্মোচন করেন।

তথ্যবিবরণী- পিআইডি

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী