বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম দল হিসেবে যে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে ভারত

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬ ফেব্রুয়ারি তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।

এ ম্যাচটিতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই একটি অনন্য বিশ্বরেকর্ডের মালিক হয়ে যাবে টিম ইন্ডিয়া।

রেকর্ডটি হলো ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে তারা ১ হাজার ওডিআই ম্যাচ খেলবে।

বর্তমানে ৯৯৯টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ খেলার রেকর্ডটি ভারতের দখলেই রয়েছে। এখন তারা গড়তে যাচ্ছে আরেকটি রেকর্ড।

সর্বোচ্চ ওডিআই ম্যাচ খেলার তালিকার দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। তারা এখন পর্যন্ত খেলেছে ৯৫৮টি ম্যাচ। আর তৃতীয় সর্বোচ্চ ৯৩৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান।

শুধুমাত্র এ তিনটি দেশই ৯০০ বা তার বেশি ওডিআই ম্যাচ খেলেছে।

এদিকে ভারত এখন পর্যন্ত যে ৯৯৯টি ম্যাচ খেলেছে এর মধ্যে তারা জয় পেয়েছে ৫১৮টি ম্যাচে। হেরেছে ৪৩১টি ম্যাচে। তারা ৫৪.৫৪ ভাগ ম্যাচে জয় তুলে নিয়েছে।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর