বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর জনসমাবেশে মানুষের ঢল

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসমাবেশকে ঘিরে সাধারণ মানুষের ঢল নামছে। সকাল থেকেই নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিশাল মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।

আজ শনিবার বিকাল ৩টায় ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। সেখানে প্রায় ১৫ লাখ লোক সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

নেতাকর্মীরা যাতে নির্বিঘ্নে সম্মেলনস্থলে পৌঁছাতে পারে সেজন্য ৮ টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা জানান, ব্যাপক উৎসাহ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই। গোটা বিভাগ আনন্দ আর উচ্ছ্বাসে ভাসছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই জনসভা থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন বলে আশা নেতাদের।

সার্কিট হাউজ মাঠে গিয়ে দেখা যায়, জনসভাস্থল সার্কিট হাউজ মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল নৌকা আকৃতির মঞ্চ। গোটা মাঠ রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছে। গোটা মাঠ বাঁশের ব্যারিকেড, আর্চওয়ে দিয়ে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জনসভাস্থল ও এর আশপাশের এলাকা।

জনসভার শুরুতে সার্কিট হাউজ মাঠ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যোগে ১০৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরমধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক