শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত এক যুগে বাংলাদেশ বদলে গেছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে বাংলাদেশ বদলে গেছে। খাদ্য নিরাপত্তায়, নারী উন্নয়ন, কৃষি উন্নয়ন, প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে এ বাংলাদেশ আজ বিশ্বকে পথ দেখাচ্ছে।

শনিবার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে লেখক মশিউর রহমানের ‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিভিন্নভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে। তিনি যে পথ ধরে চলছেন এ পথ তার পিতার দেখানো পথ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে আছে এবং সঠিক গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ৭ মে শেখ হাসিনা যেন দেশে আসতে না পারে, সে জন্য নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। দলীয় নেতাকর্মীরা যেন তাকে রিসিভ না করতে যান, সেজন্য কড়াভাবে নিষেধ করা হয়েছিল। এমনকি যে বিমানে আসবেন সেই বিমানকে লিখিতভাবে বলা হয়েছিল, শেখ হাসিনাকে যেন বহন না করা হয়।

‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রহমান, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা