বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর সফর : দায়িত্বে অবহেলায় প্রকৌশলীকে তাৎক্ষণিক প্রত্যাহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পটুয়াখালী সফরকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলায় বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডাকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। এর চার ঘণ্টার মাথায় তাকে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

রোববার (২০ মার্চ) বেলা ১১টায় স্ট্যান্ড রিলিজ করে প্রজ্ঞাপন জারি করেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

ফোন রিসিভ না করে উল্টো অলিভার গুডা বলেন, কোনো কল পাননি তিনি। এ কারণে প্রজ্ঞাপনে ওই দিন বিকেল ৫টার মধ্যে দায়িত্ব হস্তান্তর করে বদলি কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়। শাস্তিমূলক এই বদলির বিষয়টি একদিন লুকোছাপা থাকলেও প্রকাশ পেয়েছে সোমবার রাতে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পায়রা বন্দরের তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের জন্য সোমবার (২১ মার্চ) পটুয়াখালী আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের সার্বিক তদারকির জন্য একদিন আগেই ‌রোববার বরিশাল আসেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল আসার আগে সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডাকে একাধিকবার ফোন করেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার। কিন্তু ফোন রিসিভ করেননি অলিভার গুডা। পরে ২০ মার্চ ঢাকা থেকে আগত ওই টিম বরিশাল পৌঁছালে বিমান বন্দরে তাদের রিসিভ করতে যান গুডাসহ বরিশাল গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। এ সময় সচিব ফোন না ধরার বিষয়টি জানতে চাইলে গুডা সচিবকে জানান, তিনি কোনো কল পাননি।

নির্বাহী প্রকৌশলীর এমন জবাবে ক্ষুব্ধ হন সচিব শহীদ উল্লাহ খান। এর কয়েক ঘণ্টা পর গুডার বদলি আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এ বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না। তবে এটা রুটিন বা নিয়মিত বদলি নয়। সোমবার রাত পর্যন্ত বরিশালে নতুন কোনো নির্বাহী প্রকৌশলী পদায়ন করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর