শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেগা প্রকল্পে হচ্ছে মেগা দুর্নীতি: মির্জা ফখরুল

মেগা প্রকল্পের নামে সরকার মেগা দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। আজকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করার জন্য যারা টিসিবির ট্রাকের পেছনে দাঁড়ায় তাদের কোনো উন্নয়ন হচ্ছে না। কৃষকের পণ্যের মূল্য বাড়েনি। শ্রমিক ভাইয়ের মজুরি বাড়েনি। তাদের কোনো উন্নতি হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী হকার তাদের কোনো উন্নতি হয়নি। আজকে উন্নয়ন হয়েছে যারা আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতার ভাগাভাগি করে লুটপাট করছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই অবস্থার পরিবর্তন আমাদের করতে হবে।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সোমবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এই সভা হয়। বিএনপি মহাসচিব বলেন, এই লুটপাটের স্বর্গরাজ্য আজকে নতুন নয়। এটা আওয়ামী লীগের কেমিস্ট্রির মধ্যে আছে। যখনই তারা ক্ষমতায় যাওয়ার সুযোগ পায় তখনই তারা লুটপাট করে। সেজন্য মওলানা আবদুল হামিদ খান ভাসানী সেই শেখ মুজিবুর রহমান সাহেবের সময় বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নাম পরিবর্তন করে দিয়ে সেটাকে বলা উচিত ‘নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি’। আজকেও একই অবস্থা দাঁড়িয়েছে।

এ অবস্থার পরিবর্তনে ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশকে রক্ষা করতে হলে, নতজানু নীতি থেকে বেরিয়ে এসে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং স্বাধীন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে আমরা কাজ করছি, জাতীয় ঐক্য সৃষ্টির কথা বলেছি। বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো যারা গণতন্ত্র বিশ্বাস করে, দেশপ্রেমে বিশ্বাস করে তাদের আহ্বান জানিয়েছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং একটা দুর্বার গণআন্দোলন গড়ে তুলি।

বিএনপি ধরনা দিয়ে ক্ষমতায় আসেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়।’ আমি বলতে চাই, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো দিন ক্ষমতায় আসেনি।

ঢাকা-কানাডার সরাসরি ফ্লাইট চালুর আগেই মাত্র তিন ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি ঘটনার প্রশ্ন ?তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী ২৬ মার্চ ঢাকা-কানাডা সরাসরি বিমান চালু হওয়ার কথা ঘোষণা করেছে। মাত্র তিন ঘণ্টার মধ্যে দেখা গেল সব আসন পূর্ণ হয়ে গেছে। আজকে জনমনে প্রশ্ন-কারা কানাডা যাওয়ার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছেন? আগে তো সরাসরি ফ্লাইটের ব্যবস্থা ছিল না। কারা প্রথম ফ্লাইটে যাচ্ছেন? গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বিদেশে ক্ষমতাসীনদের সম্পদ ক্রয়ের কথা তুলে ধরে বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা এদেশটাকে লুটতরাজে পরিণত করেছে। তারা কানাডায় বাড়ি করেছে, আমেরিকায় বাড়ি করেছে। তারা ব্যাংক লুট করছে। বিদেশে অনেক টাকা পাচার করেছে-এর প্রমাণ দিনে দিনে দেখতে পারবেন। গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার একাগ্রতার প্রশংসা করে তিনি বলেন, খালেদা জিয়া সাহসের সঙ্গে এত বছর যুদ্ধ করছেন, উনাকে দেখে সব সময় আমার একটা অনুপ্রেরণা হয় এত সাহস এই মানুষটির মধ্যে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডা. শাহাদাত হোসেন, শিরিন সুলতানা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বর্তমান জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার