বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় যুবলীগের বিশাল শোভাযাত্রা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা যুবলীগের উদ্যোগে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাক পার্কে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম মারুফ তানভীর হোসাইন সুজন, সিনিয়র সদস্য সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, জাহিদ হাসান, রেজা আল আমিন, প্রভাষক মঈনুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ সুলতান মিলন, মো.রবিউল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

এসময় সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও পৌরসভার ৯ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল