সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাণ গেল ভাতিজারও বিদ্যুৎস্পৃষ্ট চাচাকে বাঁচাতে গিয়ে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা (৭০) ও মো. জসু মিয়া (৬৫) নামের দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা বড়িকান্দি গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল বারেকের ছেলে ও জসু মিয়া মৃত সাঈদ উদ্দিনের ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

নবীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ জানান, আনুমানিক ভোর সোয়া ৪টার দিকে গোলাম মোস্তফার একটি টিনের ঘরে বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগে। তবে সেই ঘরে তখন কেউ ছিল না।

এ সময় গোলাম মোস্তফা ঘরে আগুন লেগেছে দেখে ঘরের কাছে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোলাম মোস্তফাকে স্ত্রী রাশেদা বেগম মাটিতে পড়ে থাকতে দেখে ভাতিজা জসু মিয়াকে ডেকে আনেন। তখন তিনি চাচাকে মাটি থেকে উঠাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বড়িকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, ‘আগুন লাগা ঘরটিতে গোলাম মোস্তফার ছেলে তার স্ত্রীকে নিয়ে থাকতেন। ওই ছেলে গাজীপুরের টঙ্গীতে ফলের ব্যবসা করেন। ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়েছি। বৈদ্যুতিক মিটার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি তার মাটিতে পড়েছিল। সেই তারের মাধ্যমেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে’।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক