শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে

প্রেমের টানে বাংলাদেশে আসলো ভারতীয় নারী, ফেরত পাঠালো বিজিবি

ভারত থেকে পালিয়ে আসা এক নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠালো বিজিবি।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই নারীকে ফেরত দেয়া হয়।

সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তের সাব পিলার ১৩এর ৩ আরবি ৫ এর কাছে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির পক্ষে কাঁকডাঙ্গা বিওপির কমান্ডার আ ফ ম ওসমানীর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল ও ভারতের তারালী বিএসএফ ক্যাম্পের পক্ষে কমান্ডার রিশি মিশারা, সাব ইন্সেপেক্টর দলিল সিং সহ ৬ সদস্যের প্রতিনিধিদল সেখানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার হাকিমপুরের তারালী গ্রামের মৃত জালাল সরদারের কন্যা খাদিজা খাতুন (২৪) ফেইসবুকের মাধ্যমে বাংলাদেশের যাশোর জেলার শার্শা থানার চালতিবাড়ীয়ার দিঘার সোনাতনকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহাবুবুর রহমানের সাথে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। সে এই প্রেমের কারণে ২ ছেলে রেখে ভারত থেকে গত ২ মে পালিয়ে বাংলাদেশে চলে আসে। এঘটনায় তারালী পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরী করেন ওই নারীর স্বামী। পরে বাংলাদেশে জাস্টিস কেয়ার নামে একটি সংস্থা ওই নারীর সন্ধান শুরু করে। বিভিন্ন স্থানে খোঁজখবর করে জানতে পারেন যে, সে যাশোর জেলার শার্শা থানার চালতিবাড়ীয়ার দিঘার সোনাতনকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহাবুবুর রহমানের বাড়ীতে আছে।
পরবর্তীতে ওই নারী তার ভুল বুঝতে পেরে স্থানীয় ইউপির চেয়ারম্যান বকুলের বাড়ীতে আশ্রায় নেন। সেখান থেকে সে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। পরে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালী গ্রামের ইউপি সদস্য ইয়ার আলী বিষয়টি জানতে পেরে বিজিবির জেলা পর্যায়ের কর্মকর্তা, কলারোয়া থানা পুলিশ, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে অবহিত করেন।

পরে বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিজিবি ও বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে ফেরত দেয়া হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যার ভুট্টো লাল গাইন, ইউপি সদস্য ইয়ার আলী, বাংলাদেশে জাস্টিস কেয়ারের প্রতিনিধি এবিএম মহিদ হোসেন, জেলা মানবপাচার প্রতিরোধ কমিটির প্রতিনিধি সাকিব প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত