শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় কিশোরী, দেখা হলো না দুজনের

প্রেমের টানে রাতের অন্ধকারে সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে পুলিশের হাতে আটক হয়েছে ভারতের এক কিশোরী। ফলে প্রেমিকের সঙ্গে দেখা হলো না তার। তার নাম খুসনামা (১৭)। ওই কিশোরী ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হারিয়ানী গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে।

তার প্রেমিকের নাম আব্দুল লথিব রাকিব (২১)। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতন দিঘী গ্রামের ইসরাইলের ছেলে। দুই দেশের সীমান্ত আইনি জটিলতার কারণে দেখা হলো না তাদের।

জানা যায়, গত বুধবার গভীর রাতে ভারতের মুড়িখাওয়া গ্রাম হতে বাংলাদেশের উত্তরের সীমান্তজেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সীমান্তঘেষা নদী মহানন্দা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে খুসনামা।

পরে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ওঠে। তবে খবরটি প্রকাশ হয়ে যায়। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পুলিশ মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে আসে।
এদিকে প্রেমিকা খুসনামার বাংলাদেশে আসার খবর পেয়ে প্রেমিক রকিব দেখা করতে ছুটে আসেন।

তেতুলিয়ায় পৌঁছেই তিনি জানতে পারেন পুলিশের হাতে আটক হয়েছে তার প্রিয়তমা। খবরটি শুনে তখন হাউমাউ করে কেঁদে ওঠে রাকিব। তিনি পালিয়ে যান।

জানা যায়, বেশ কয়েক বছর আগে সীমান্ত পার হয়ে রাকিব খুসনামার বাড়িতে যান। সেখান থেকে খুসনামার ভাইয়ের সঙ্গে কেরালা প্রদেশের হাজি আলী নামের এক ব্যক্তির হোটেলে কাজ শুরু করেন। এই হোটেলে প্রায় ৮ থেকে ১০ বছর কাজ করেন রাকিব। পূজাপার্বণ বা ঈদের ছুটিতে খুসনামার বাড়িতে আসাযাওয়া করতেন রাকিব। গত দুই বছর আগে খুসনামার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রকিবের। গত এক মাস আগে রাকিব বাংলাদেশে চলে আসেন। কিন্তু মন পড়ে থাকে খুসনামার কাছে। তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ চলতে থাকে। একসময় তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। খুসনামা বাড়ি, পরিবার আর দেশ ছেড়ে বাংলাদেশে চলে আসার কখা জানায় রাকিবকে। রাকিব তাকে আসতে বলেন। বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে ছোট সংসার গড়ে তোলার আশায় সীমান্তের ৪৪৪ মেইন সাব পিলার-২ অতিক্রম করে গভীর রাতে একাকি হেঁটে খুসনামা ছুটে আসে বাংলাদেশে। কিন্তু এসেও হলো না জুটি বাঁধা। ভারতীয় ওই কিশোরী খুসনামার ভাষ্য, ‘রাকিবকে ছাড়া আমি বাঁচব না। সে আমার জীবন-মরণের সাথী। ’

তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, ‘বুধবার রাতে সীমান্ত নদী মহানন্দা পেরিয়ে ভারতীয় কিশোরী বাংলাদেশে প্রবেশের পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে থানা হেফাজতে নিয়ে আসি। জানতে পেরেছি, তার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল। কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। মেয়েটি যেহেতু বয়সে নাবালিকা, তাই আমরা মেয়েটির অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাছাড়া বিষয়টির সঙ্গে ভিন্ন কিছু জড়িয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক