বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল!

রংপুর মহানগরীর বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তাদের সাথে পরিচিত হয়ে তাকে কৌশলে নিজেদের আস্তানায় নিয়ে যেত। এরপর সেখানে অশ্লীল ছবি তুলে জিম্মি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো।
এছাড়াও হত্যার ভয় দেখিয়ে বলপূর্বক অর্থ আদায়, স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ, চুরি এবং ভয়ভীতি প্রদর্শন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত একটি চক্রটি। এ ধরনের একটি চক্রের সদস্য এক দম্পতিকে গ্রেফতার করেছে রংপুরের র‌্যাব সদস্যরা।

এরা হলেন মো. শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী মোছা. আসমানী আক্তার (২৪)।

সোমবার বিকেলে রংপুর র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহামুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানান, রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার এক মামলার ছায়া তদন্ত শুরু করে জিম্মিকারী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় এ সংবাদ প্রাথমিকভাবে সত্যতা প্রমানিত হওয়ায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্প গত রবিবার রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মো. শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী মোছা. আসমানী আক্তারকে (২৪) গ্রেফতার করেন।

অভিযান চলাকালীন সময়ে র‌্যাব তাদের বাসার ৬ষ্ঠ তলায় একটি টর্চার সেলের সন্ধান পায়। ওই সেলে টার্গেট করা ব্যক্তিদের জিম্মি করে মানসিক ও শারীরিক নির্যাতন করতো তারা।
এছাড়াও সেল থেকে দুটি চাপাতি, ইলেকট্রিক শর্কের তার, মাদক সেবনের সরঞ্জামাদি, হাতুড়ি, ছুরি, স্ট্যাম্প, ভিডিও ধারনের দুইটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত আসামিরা বিভিন্ন ব্যক্তিদের জিম্মি করে টাকা আদায় এবং নির্যাতনের কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আরপিএমপি কোতয়ালী থানার মামলা মূলে হস্থান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী